নিকোলাই গেন্নাদিয়েভিচ বাসভ(ডিসেম্বর ১৪, ১৯২২ - জুলাই ১, ২০০১)

 নিকোলাই গেন্নাদিয়েভিচ বাসভ (রুশ: Николай Геннадиевич Басов) (ডিসেম্বর ১৪, ১৯২২ - জুলাই ১, ২০০১) ছিলেন বিখ্যাত সোভিয়েত পদার্থবিজ্ঞানী এবং শিক্ষাবিদ। তিনি রাশিয়ার উসমান শহরে জন্মগ্রহণ করেন। বর্তমানে এই শহরটি Lipetsk Oblast-এর অন্তর্ভুক্ত। কোয়ান্টাম ইলেকট্রনিক্স বিভাগে তার গুরুত্বপূর্ণ গবেষণার কারণেই পরবর্তীতে লেজার এবং সমেজার উদ্ভাবন সম্ভব হয়েছিল। বাসভ ১৯৬৪ সালে অপর দুই বিজ্ঞানী চার্লস হার্ড টাউন্‌স এবং আলেক্সান্দ্‌র প্রখরভের সাথে যৌথভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।



জন্ম

১৪ ডিসেম্বর ১৯২২

উসমান, রাশিয়ান এসএফএসআর

মৃত্যু

১ জুলাই ২০০১ (বয়স ৭৮)

মস্কো, রাশিয়া

কর্মক্ষেত্র

পদার্থবিজ্ঞান

প্রতিষ্ঠান

লেবেদেভ ফিজিক্যাল ইন্সটিটিউট

প্রাক্তন ছাত্র

মস্কো ইঞ্জিনিয়ারিং ফিজিক্স ইন্সটিটিউট

পরিচিতির কারণ

Invention of lasers and masers

উল্লেখযোগ্য

পুরস্কার

পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার (১৯৬৪)

Kalinga Prize (1986)

Lomonosov Gold Medal (1989)


বাসভের জন্ম রাশিয়ার উসমানে। তিনি ১৯৪১ সালে ভোরোনেঝে তার স্কুল শিক্ষা সমাপ্ত করেন। প্রাথমিক এই পড়াশোনা শেষ করার পর সামরিক বাহিনীতে তার ডাক আসে। তিনি কুবিশেভ মিলিটারি মেডিকেল একাডেমি-তে ভর্তি হন। ১৯৪৩ সালে একাডেমি ত্যাগ করে সোভিয়েত সেনাবাহিনীতে যোগ দেন। তিনি এই বাহিনীর সদস্য হিসেবেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেন। তিনি প্রথম ইউক্রেনীয় সীমান্তে যুদ্ধ করেছিলেন।

যুদ্ধের পর বাসভ পড়াশোনা শুরু করেন। ১৯৫০ সালে স্নাতক হন। স্নাতক হওয়ার পর মস্কো ইঞ্জিনিয়ারিং ফিজিক্স ইনস্টিটিউটে অধ্যাপনায় যোগ দেন। পরবর্তীতে তিনি লেবেদেফ ফিজিক্যাল ইনস্টিটিউটেও কাজ করেছিলেন।


Comments

Popular posts from this blog

মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী(৬ডিসেম্বর১৮৫৩-১৭নভেম্বর,১৯৩১)

অধ্যাপক রমেশচন্দ্র মজুমদার(৪ ডিসেম্বর)

ওয়ার্নার কার্ল হাইজেনবার্গ(৫ডিসেম্বর,১৯০১-১লা ফেব্রুয়ারি,১৯৭৬)