অধ্যাপক রমেশচন্দ্র মজুমদার(৪ ডিসেম্বর)

আজকের এই দিনে অধ্যাপক রমেশচন্দ্র মজুমদার জন্মগ্রহন করেন।অধ্যাপক রমেশচন্দ্র মজুমদার (১৮৮৮- ১৯৮০) একজন বাঙালি ইতিহাসবিদ। তিনি সচরাচর আর, সি, মজুমদার নামে অভিহিত। তিনি ১৯৩৬ থেকে ১৯৪২ সালে পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।[১] ভারতীয় উপমহাদেশের বিখ্যাত ইতিহাসবিদ আর.সি. মজুমদার প্রাচীন ভারতের ইতিহাসের উপর অনেক কাজ করেছে।[২] তিনি ভারতের স্বাধীনতার ইতিহাসের উপরও অনেক কাজ করেন।[৩]

তিনি ১৮৮৮ সালের ৪ ডিসেম্বর বাংলাদেশের বর্তমান গোপালগঞ্জ জেলার (তৎকালীন ফরিদপুর জেলামুকসুদপুর উপজেলার খান্দারপাড়া গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম হলধর মজুমদার, মাতার নাম বিন্দুমুখী। ১৯০৯ সালে কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে ইতিহাসে স্নাতক ও ১৯১১ সালে স্নাতোকত্তর লাভ করেন। এরপরে তিনি হরপ্রসাদ শাস্ত্রীর অধীনে ইতিহাস গবেষণা শুরু করেন। ১৯১২ সালে অন্ধ-কুষান কাল অভিসন্দর্ভের জন্য ১৯১২ সালে প্রেমচাদ রায়চাদ বৃত্তি পান। ১৯২৮ সালে লন্ডনের British Museum, লেইডেনের kern Institute প্যারিসের Bibliothèque Nationale এ পড়াশোনা করেন।[৪]

১৯১৬ সালে ঢাকা টিচার্স ট্রেনিং কলেজে তার কর্মজীবন শুরু হয়। ১৯১৪ সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রভাষক হিসেবে যোগ দেন। ১৯১৯ সালে "Corporate life in ancient India" শীর্ষক পিএইছডি গবেষণা প্রকাশ করে কলকাতা বিশ্ববিদ্যালয়। ১৯২১ সালে তিনি নবপ্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন। ১৯২৪ সালে Early History of Bengal রচনা করেন। ১৯২৭ সালে তিনি ভিয়েতনামের ইতিহাসের উপরে "চম্পা" নামক একটি পুস্তক, ও ভারতের ইতিহাসের উপরে Ancient India নামক একটি বই রচনা করেন।

সংগৃহীত :উইকিপিডিয়া 

রমেশচন্দ্র মজুমদার
R C Majumdar.jpg
জন্ম৪ ডিসেম্বর, ১৮৮৮
মৃত্যু১২ ফেব্রুয়ারি ১৯৮০ (বয়স ৯১)
অন্যান্য নামআর. সি. মজুমদার
পেশাঅধ্যাপক
নিয়োগকারীঢাকা বিশ্ববিদ্যালয়
পরিচিতির কারণইতিহাসবিদ
উপাধিঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
মেয়াদ১৯৩৭-১৯৪২
পূর্বসূরীআহমেদ ফজলুর রহমান
উত্তরসূরীঅধ্যাপক মাহমুদ হাসান      

Comments

Popular posts from this blog

মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী(৬ডিসেম্বর১৮৫৩-১৭নভেম্বর,১৯৩১)

ওয়ার্নার কার্ল হাইজেনবার্গ(৫ডিসেম্বর,১৯০১-১লা ফেব্রুয়ারি,১৯৭৬)